Breaking News
দৈনিক জনপথ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান তারেক রহমানের

জনপথ ডেস্ক2,660
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান তারেক রহমানের
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান তারেক রহমানের

ধানের শীষের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।


তারেক রহমান বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনের ত্যাগকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে, তাঁদের সেই আত্মত্যাগের মর্যাদা দিতে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।’ তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপি কখনো লুকোচুরি করেনি। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে, সেখানে সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। কিছু প্রস্তাবে আমরা একমত, কিছু প্রস্তাবে দ্বিমত পোষণ করেছি—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া।’

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারেক রহমান বলেন, ‘বিএনপি যদি খারাপ হতো, তাহলে তারা এতদিন বিএনপির সঙ্গে ছিল কেন?’

নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি জনগণ সিদ্ধান্ত নেবে তারা কী করবে। একটি ব্যালটে ধানের শীষে সিল মারুন, অন্য ব্যালটে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন।’ তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

দীর্ঘ ২২ বছর পর রংপুরে তারেক রহমানের আগমন ঘিরে জনসভাস্থলে মানুষের ঢল নামে। সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলা থেকে দলে দলে মানুষ ঈদগাহ মাঠে আসতে থাকে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সড়কেও সৃষ্টি হয় জনস্রোত।

জনসভায় রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। রংপুর সদর আসনের প্রার্থী সামছুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে, জুলাই আন্দোলনে রংপুরে শহীদ হওয়া ব্যক্তিদের স্বজনরাও জনসভায় উপস্থিত ছিলেন। সভায় রংপুরের প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এর আগে তারেক রহমান জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে