Breaking News
দৈনিক জনপথ

ধানের শীষের পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

জনপথ ডেস্ক2,823
ধানের শীষের পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চাইলেন তারেক রহমান
ঢাকা-১২ আসনে কোদালের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীতে ‘ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে ঢাকা-১২ আসনের তেঁজগাঁও শিল্পাঞ্চলে এক নির্বাচনী পথসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের পক্ষে ভোট চান তিনি।


তারেক রহমান বলেন, বিগত আন্দোলন-সংগ্রামের সময়ে যারা রাজপথে তাদের সঙ্গে ছিলেন, তাদের একজন কোদাল মার্কার প্রার্থী সাইফুল হককে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-১২ আসনে কোদাল জেতা মানেই ধানের শীষ জেতা এবং এলাকার উন্নয়ন।


একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, অতীতে কিভাবে মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আমরা দেখেছি। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে যাতে কেউ অন্য কোনো ফল করতে না পারে।

তিনি কোদালের পক্ষে ভোট চেয়ে বলেন, ‘কোদাল জেতা মানেই বিএনপি জেতা। কারণ এখানে কোদাল জিতলে বিএনপি তথা ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হবে।’ তারেক রহমান আরও বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের ও মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।

ঢাকা-১২ আসনের পথসভা শেষে তিনি তেজগাঁওয়ে বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের অফিস পরিদর্শন করেন এবং সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।


রাত ১১টায় বাড্ডার সাঁতারকুলে ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের পক্ষে ভোট চেয়েছেন। রবিবার একদিনে মোট সাতটি নির্বাচনী আসনের পথসভায় বক্তব্য রাখেন তিনি। নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এ বিকেল সাড়ে ৩টায় ইবিসি চত্বরে নিজের পক্ষে ভোট চেয়ে প্রচার শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ঢাকা-১৬, ঢাকা-১৫, ঢাকা-১৪ ও ঢাকা-১৩ আসনে অন্যান্য প্রার্থীর পক্ষে ভোট চান।


জনসভার এক স্থান থেকে আরেকটিতে যাওয়ার সময় নেতাকর্মী ও সমর্থকরা গাড়িবহরকে করতালি দিয়ে স্বাগত জানান। সাতটি আসনের নির্বাচনী প্রচারণা শেষ করতে সাড়ে ৭ ঘণ্টা সময় লাগে এবং প্রতিটি পথসভায় বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে