Breaking News
দৈনিক জনপথ

শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? জল্পনা নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী

জনপথ ডেস্ক2,620
শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? জল্পনা নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী
শুভশ্রী কি রাজনীতিতে আসছেন? জল্পনা নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী

টালিগঞ্জে মাঝেমধ্যেই ঘুরে ফিরে ওঠে এক প্রশ্ন—জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? বিশেষ করে তাঁর স্বামী রাজ চক্রবর্তী বর্তমানে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ হওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে। যদিও শুভশ্রীকে এখনো পর্যন্ত সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি।

বরাবরই অভিনয়, সংসার ও পরিবারকে প্রাধান্য দিয়ে আসা শুভশ্রী সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছেন স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনীত ছবি ‘লক্ষ্মী এল ঘরে’ মুক্তির পর। ছবিটিকে অনেকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের ভাবনাধারার সঙ্গে মিল রেখে নির্মিত একটি ডকুমেন্টারি ঘরানার কাজ হিসেবে দেখছেন। সেখান থেকেই প্রশ্ন উঠছে—রাজের পথ অনুসরণ করে কি শুভশ্রীও ধীরে ধীরে রাজনীতির দিকে এগোচ্ছেন?

এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী নিজেই। তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভশ্রীকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন, তাহলে তিনি কী প্রতিক্রিয়া দেখাবেন? উত্তরে রাজ স্পষ্টভাবে বলেন, “এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে শুভশ্রী নিজেই।”

রাজ আরও জানান, শুভশ্রীর যদি রাজনীতিতে আসার আগ্রহ থাকত, তাহলে অনেক আগেই তিনি সে সিদ্ধান্ত নিতে পারতেন। তাঁর কথায়, বর্তমানে তাঁদের পরিবারে একজনই রাজনীতির সঙ্গে যুক্ত, আর দু’জন একসঙ্গে রাজনীতিতে এলে পারিবারিক ও পেশাগতভাবে নানা জটিলতা তৈরি হতে পারে।

রাজ চক্রবর্তী বলেন, শুভশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে সম্মান করেন ঠিকই, তবে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং আগামী এক বছরের জন্য শুভশ্রীর অভিনয়জগতের কাজ আগেই চূড়ান্ত করা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুরোধেই ‘লক্ষ্মী এল ঘরে’ ছবিতে কাজ করেছেন শুভশ্রী, কিন্তু সেটিকে রাজনীতিতে প্রবেশের কোনো ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন রাজ।

পরিচালকের মতে, “রাজনীতি এমন একটি ক্ষেত্র, যা অনেক সময় মানুষের ব্যক্তিগত জীবনকে এলোমেলো করে দেয়। বর্তমান সময়ের রাজনীতি আগের মতো সহজ নয়।” সব দিক বিবেচনায় রাজ চক্রবর্তীর বক্তব্যে পরিষ্কার—এই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলির রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে