Breaking News
দৈনিক জনপথ

শুধু কথা বলার অধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করতে হবে

জনপথ ডেস্ক2,663
শুধু কথা বলার অধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করতে হবে
শুধু কথা বলার অধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করতে হবে

‘শুধু ভোটাধিকার কিংবা কথা বলার অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই জনসভার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করলে প্রকৃত স্বাধীনতা আসে না।’

বক্তব্যের একপর্যায়ে তিনি নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়ার প্রবণতার সমালোচনা করে বলেন, ‘যেটার মালিক মানুষ নয়, সেই জিনিস দেওয়ার কথা বলা শিরকের শামিল।’ তিনি ধর্মীয় উদাহরণ টেনে বলেন, দুনিয়া, আখিরাত, কাবা—সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ সেগুলো দেওয়ার ক্ষমতা রাখে না।

তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের আগে যারা মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা আরও বেশি ঠকাবে।’

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, তার বিপরীতে যাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ—বাংলাদেশের মানুষ তাদের ইতোমধ্যে চিনে নিয়েছে। তিনি মিথ্যা, হঠকারিতা ও কুফরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে সিলেট নগরের একটি হোটেলে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে ১৩০ জন অরাজনৈতিক তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বুধবার রাতে সিলেট পৌঁছে তারেক রহমান হযরত শাহজলাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

14 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে