Breaking News
দৈনিক জনপথ

তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

জনপথ ডেস্ক••3,971
তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা
বরিশালের বেলস পার্ক মাঠে তারেক রহমানের জনসভা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

প্রথমবারের মতো আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নগরের বেলস পার্ক মাঠে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। দুপুরে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। কেউ কেউ মাথায় নানা রঙের ক্যাপ পরেছেন। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবদলের নেতা মিজানুর রহমান সকাল ৯টার দিকে জনসভাস্থলে পৌঁছান। তিনি বলেন, ঢাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে আগেও সেখানে গিয়েছিলেন তারা। এবার বরিশালের জনসভায় ৪০ জন নেতাকর্মী নিয়ে এসেছেন। তাঁদের সংসদ সদস্য প্রার্থীও একাধিক গাড়িবহর নিয়ে সভাস্থলে যোগ দেবেন বলে জানান তিনি।

বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন। বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও সমাবেশে থাকবেন। ভোলা-১ আসন থেকে পার্থ এবং পটুয়াখালী-৩ আসন থেকে নূর বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রধান অতিথি তারেক রহমান মঞ্চ থেকে প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই জনসভায় ছয় জেলার হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে তারেক রহমান জনসভায় যোগ দেবেন। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের বসার জন্য মঞ্চের পাশে আলাদা জায়গা রাখা হয়েছে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি মঞ্চে উঠবেন।

জনসভাস্থল পরিদর্শনের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জবাবদিহিমূলক সংসদ ও নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে তারেক রহমানকে ঘিরে আবেগ ও ভালোবাসা রয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। জনসভাস্থলে পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জনসমাবেশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আসা-যাওয়ার সব পথ পুলিশের নজরদারিতে থাকবে। পাশাপাশি আলাদা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালের জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টারে করে ফরিদপুর যাওয়ার কথা রয়েছে। সেখানে দুপুরের পর আরেকটি জনসভায় তিনি বক্তব্য দেবেন এবং প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→