Breaking News
দৈনিক জনপথ

সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না

জনপথ ডেস্ক3,122
সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না
সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না। কোনো কিছু বরদাস্ত করবে না। চট্টগ্রামটাকে সরকার খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা বলে মনে করে। এখানে ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি।

কাজেই চট্টগ্রামের এই অঞ্চলে যদি আওয়ামী লীগের, ছাত্রলীগের বাড়াবাড়ি হয়, মিছিল মিটিং হয় তাহলে এটা সরকারের জন্য একটি স্পর্শকাতর বিষয়।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

রনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে খোদা বকশ চৌধুরী ওনার বাড়ি চট্টগ্রামে। কাজেই চট্টগ্রামে যিনি মেট্রোপলিটন কমিশনার আছেন, ডিসি আছেন, বিভাগীয় কমিশনার আছেন সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সেখানে গিয়েছেন।

সেখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং পুরো পরিস্থিতি সরকারের অনুকূলে রাখার একটা কমিটমেন্ট তাদের থাকবে।’

গোলাম মাওলা রনি বলেন, ‘চট্টগ্রামের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। এটা এখন ভাইরাল হয়ে পড়েছে। সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হয়েছে তা আমরা সবাই বুঝি।

ছাত্রলীগের বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে এর বাইরে অন্য সন্ত্রাসী যারা আছে তারা তো থাকবেই—তাদের প্রতি ডাইরেক্ট একেবারে গুলি করার নির্দেশনা দিয়েছেন।’

রনি আরো বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এমন বিধিনিষেধ রয়েছে আওয়ামী লীগের ওপর। অন্যদিকে ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ফলে কাগজে কলমে বাংলাদেশে কোনো রাজনৈতিক তৎপরতা চালানো এবং সব বাকস্বাধীনতা, সাংবিধানিক রাইটস, পলিটিক্যাল রাইটস, মিছিল করা, সমাবেশ করা এমনকি নির্বাচন করা এই অধিকারগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের নেই।’

Share:

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে