Breaking News
দৈনিক জনপথ

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

জনপথ ডেস্ক2,641
গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
গ্রাম আদালত আইন ২০০৬ অসাংবিধানিক বা বাতিল ঘোষণা করা হবে কিনা জানতে সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হাইকোর্টের রুল জারি।

হাইকোর্ট জানতে চেয়েছেন, গ্রাম আদালত আইন ২০০৬ কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আইনসচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৫ ফেব্রুয়ারি আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে দাবি করা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রয়োগ সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী বিভাগের পৃথকীকরণের নীতির পরিপন্থী।

আবেদনকারীর যুক্তি, রাজনৈতিকভাবে সম্পৃক্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে ফৌজদারি ও দেওয়ানি বিচার পরিচালনা ন্যায়বিচারের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত করছে। সংবিধানের ৩৫(৩) অনুযায়ী প্রত্যেক নাগরিক স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকারী। কিন্তু গ্রাম আদালতে প্রশিক্ষিত বিচারক নেই, প্রমাণ আইন ও কার্যবিধি পুরোপুরি প্রযোজ্য নয় এবং আইনজীবীর অংশগ্রহণ সীমিত। ফলে ন্যায়বিচারের সাংবিধানিক নিশ্চয়তা ব্যাহত হচ্ছে।

রিটে আরও বলা হয়েছে, ভৌগোলিক ভিত্তিতে আলাদা বিচারব্যবস্থা নাগরিকদের সমতার অধিকার লঙ্ঘন করছে।

সম্পর্কিত সংবাদ

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আস...

3 মাস আগে
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

3 মাস আগে
পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগি...

3 মাস আগে
এবার খালাস পেলেন আকরাম হোসেন

এবার খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কা...

3 মাস আগে
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

3 মাস আগে
মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

3 মাস আগে
ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

3 মাস আগে
কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি ...

3 মাস আগে
একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

3 মাস আগে
পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...

3 মাস আগে