যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরাআ (আল-জোলানি)–এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, আল-শরাআ আগামী ১০ নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে বৈঠক করবেন। এটি হবে ইতিহাসে প্রথমবার, যখন কোনো সিরিয়ার রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউসে আমন্ত্রিত হচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে পারে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব নয়।











