নারায়ণগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে প্রচারণায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) শহরের খানপুর থেকে চাষাড়া, উকিলপাড়া, নন্দীপাড়া, ২ নং রেলগেটসহ বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. আবুল কালামের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপির সমর্থক ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি অঙ্গপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা মিছিলে অংশগ্রহণ করেছেন।
মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে আনব। দেশের সামগ্রিক উন্নতি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির নেতৃত্ব অপরিহার্য।
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রত্যেক অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণ আমাদের পাশে আছে, তাই কোনো কিছুই ধানের শীষকে পরাজিত করতে পারবে না।
মিছিলটি খানপুর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া ব্রিজ হয়ে বাপ্পি চত্বরে গিয়ে শেষ হয়।











