Breaking News
দৈনিক জনপথ

মধ্যরাতে রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, আতঙ্কে বলিউড

জনপথ ডেস্ক2,828
মধ্যরাতে রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, আতঙ্কে বলিউড
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি।

বলিউডে আতঙ্কের আবহ যেন আরও ঘনিয়ে উঠছে। শনিবার গভীর রাতে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে রোহিত শেঠির বাড়ির বাইরে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গভীর রাতে হঠাৎ একের পর এক গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাননি। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলে ফরেনসিক টিম নামানো হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

মুম্বাই পুলিশ কমিশনার ভারতীয় গণমাধ্যমকে বলেন, “রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, এর আগেও মুম্বাইয়ে বলিউড তারকাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এক ভোরে অভিনেতা সালমান খানের বান্দ্রার বাড়িতেও একইভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুই হামলাকারী। পরে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী সেই হামলার দায় স্বীকার করে।

রোহিত শেঠির বাড়িতে সাম্প্রতিক এই গুলিবর্ষণের ঘটনাও কি সেই ধারাবাহিক অপরাধের অংশ, নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে—তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে