দুই দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা ঘিরে সারা দেশে উত্তাপ বইছে। এবার সেই নির্বাচনী প্রচারে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়। শিমলা ছাড়াও দলে ছিলেন—সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।
শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ভোট চাওয়ার ফাঁকে শিমলা গণমাধ্যমকে বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি দিয়েছেন।
১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। অভিষেক চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। পরবর্তী সময়ে তিনি আরও বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।











