বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের গণমাধ্যমের ওপর ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন।
শফিকুর রহমান সরকারকে সতর্ক করেছেন, দলীয় কারণে কারো ওপর যেন জুলুম না হয় তা নিশ্চিত করতে। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে দেশ পরিচালনা করবে, তবে সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, জামায়াত কোনোভাবে স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি মেনে নেবে না এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।











