Breaking News
দৈনিক জনপথ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম

জনপথ ডেস্ক2,336
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

ঢালিউডের সুপারস্টার শাকিব খান দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ, দর্শকের উপচে পড়া ভিড়। কিন্তু সাফল্যের এই ধারাবাহিকতার মাঝেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতায় নাম লেখাতে পারলেন না তিনি।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানা যায়, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার নাম নেই। ফলে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের সুযোগটি এবার অধরাই রয়ে গেল এই জনপ্রিয় নায়কের।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ গত বছর ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য পায়। জাতীয় পুরস্কারের মঞ্চে সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কৃত হয়েছে। এ কারণে ভক্তদের বড় একটি অংশের প্রত্যাশা ছিল, এই সিনেমার মাধ্যমেই হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তুলবেন শাকিব খান।

এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘সত্তা’—এই চারটি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন তিনি।



১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিব খান। ক্যারিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না। তবে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তিনি ঘুরে দাঁড়ান এবং এরপর থেকে টানা বহু বছর ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য বজায় রাখেন। অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে প্রায় নয় বছর দর্শকের মন জয় করেন তিনি।

ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শুরুর দিকে যেখানে ছবিপ্রতি পারিশ্রমিক ছিল এক লাখ টাকারও কম, সেখানে ২০০৮ সালেই তিনি ছবিপ্রতি ৪০ লাখ টাকা নেওয়া শুরু করেন। আর ‘প্রিয়তমা’–র আকাশছোঁয়া সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’‘দরদ’–এর মতো সিনেমায় দফায় দফায় পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম না থাকলেও বক্স অফিস ও দর্শকের ভালোবাসায় শাকিব খান যে এখনও ঢালিউডের ‘নাম্বার ওয়ান’—তা তার বর্তমান ব্যস্ততা, সিনেমার সাফল্য ও পারিশ্রমিকের অঙ্কই স্পষ্ট করে বলে দেয়।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে