Breaking News
দৈনিক জনপথ

সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ

জনপথ ডেস্ক921
সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ
অসুস্থ সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বলিউড সুপারস্টার শাহরুখ খান।

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এই অবস্থায় প্রিয় প্রবীণ ব্যক্তিত্বকে দেখতে হাসপাতালে ছুটে আসছেন বলিউডের তারকারা। ইতোমধ্যেই জাভেদ আখতার ও সঞ্জয় দত্তসহ অনেক শিল্পী তাঁকে দেখতে গিয়েছেন।

শনিবার রাতে সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বলিউড সুপারস্টার শাহরুখ খান। হাসপাতালে উপস্থিত ছিলেন খান পরিবারের অন্যান্য সদস্যরা। শাহরুখ সালমান খান, আরবাজ, সোহেল ও আলভিরার সঙ্গে কথা বলেন।

শাহরুখ খান আগেও একাধিকবার স্বীকার করেছেন, বলিউডে নিজের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে সেলিম খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর তিনি সেলিম খানের আশ্রয়েই ছিলেন। তাঁর বাড়িতে থাকা, খাওয়া-দাওয়া সবকিছুর মধ্য দিয়ে ক্যারিয়ারের শুরুর দিনগুলো কাটিয়েছেন।

সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের কারণে ঘটেছে। শুরুতে অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও চিকিৎসকরা পরে জানিয়েছেন, অপারেশনের প্রয়োজন হয়নি। বর্তমানে তিনি ভেন্টিলেশনে থাকলেও অবস্থা স্থিতিশীল। তবে বাবার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য হাসপাতাল থেকে বাইরে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সালমান খান।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

13 ঘণ্টা আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

2 দিন আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 দিন আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 দিন আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 দিন আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

4 দিন আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

4 দিন আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

5 দিন আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

5 দিন আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

5 দিন আগে