Breaking News
দৈনিক জনপথ

শেরপুর-২ আসন: জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন এনসিপির প্রার্থী

জনপথ ডেস্ক••3,785
শেরপুর-২ আসন: জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন এনসিপির প্রার্থী
শেরপুর-২ আসন: জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন এনসিপির প্রার্থী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই আন্দোলনে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নেবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়।

ফেসবুকে পোস্টের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, ‘শেরপুর-২-এর জন্য মনোনয়ন নিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ভাই।’

খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।

খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট ভাই শুভ চতুর্থ শ্রেণিতে পড়ছে। খোকন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ঘটনার সময় দুই ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকন থাকতেন যাত্রাবাড়ীতে, আর খোকা থাকতেন মহাখালীর সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে।

বর্তমানে খোকন মস্কোতে দ্বিতীয় ধাপের ফেস রিকন্সট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→