Breaking News
দৈনিক জনপথ

শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ

জনপথ ডেস্ক3,391
শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ
শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ

জামায়াতের উদ্দেশে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘‍এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা ’৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন। তার বিচার চান না কেন ভাইয়েরা আমার। ন্যায়বিচার তো সবার জন্যই হতে হবে, নাকি? শেখ হাসিনার জন্যও হতে হবে। আমার জন্যও হতে হবে, আপনার জন্যও হতে হবে। এই শাসনব্যবস্থাটা আমরা চাই।’

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ এ কথা বলেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেন শেখ হাসিনা ১৫ বছর যেমন এ দেশের মানুষকে গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এদেশের মানুষকে যেমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, সেই ফল এখন তাঁর দল ভোগ করছে।

ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামায়াত নেতাদের প্রচারণা ইসলামসম্মত নয় বলে মন্তব্য করেন হারুনুর রশীদ। তিনি বলেন, ‘আপনারা নিজেদের দাবি করেন আপনারা ইসলামি দল। আপনার ইসলামিক বক্তা, যাঁরা ওয়াজ মাহফিল কইরা বেড়াচ্ছেন, আপনাদের সতর্ক হতে হবে। আপনাদের যাঁরা জামায়াতে ইসলামীর নেতা, তাঁদের বক্তব্য আরেকটু দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলো বন্ধ ছিল। ৫ আগস্টের পর তাফসির মাহফিলগুলোকে এখন জামায়াতে ইসলামের মৌলভিরা রাজনৈতিক মঞ্চে বানিয়ে ফেলেছেন। এটাতে ইসলামের ক্ষতি হচ্ছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, ‘শুধু হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলছেন, হিন্দুরা আগামীতে নাকি জামায়াতকে ভোট দেবে। এটা বিশ্বাস করার কথা? না। গোলাম পারোয়ার সাহেব বলছেন, জামায়াতে ইসলামীকে নাকি ভোট দিলে ওনারা জান্নাতে যাবেন। এ জন্য আমি বলব, দয়া করে ইসলামি ওয়াজ মাহফিল করে বেড়ান, কিন্তু ভাইরাল হওয়ার জন্য না।’

আগামী সংসদ নির্বাচনের বিষয়ে হারুনুর রশীদ বলেন, নির্বাচন যেভাবেই হোক, ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। ভোট বিলম্বিত করে কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না। দেশে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় যারা সৃষ্টি করবে, তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গতকালের সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল বারেক।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে