Breaking News
দৈনিক জনপথ

শাড়ির আঁচল সরিয়ে সাহসী লুক, নেটদুনিয়ায় সমালোচনার মুখে ‘বাংলার ক্রাশ’ ঋতাভরী

জনপথ ডেস্ক1,994
শাড়ির আঁচল সরিয়ে সাহসী লুক, নেটদুনিয়ায় সমালোচনার মুখে ‘বাংলার ক্রাশ’ ঋতাভরী
শাড়ির আঁচল সরিয়ে সাহসী লুক, নেটদুনিয়ায় সমালোচনার মুখে ‘বাংলার ক্রাশ’ ঋতাভরী

‘বাংলার ক্রাশ’ নামেই যিনি পরিচিত, সেই ঋতাভরী চক্রবর্তী সামাজিক মাধ্যমে পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি তার স্টাইল, কিলার লুক ও সাহসী ফটোশ্যুট বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ঐতিহ্যবাহী শাড়ি—সব ধরনের পোশাকেই ঋতাভরীর উপস্থিতি নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিন্নধর্মী লুকের ছবি শেয়ার করেন ঋতাভরী। সাদা শাড়ির সঙ্গে কালো ফুলস্লিভ ব্লাউজ, কোঁকড়ানো খোলা চুল, কাজল কালো চোখ আর কপালে কালো টিপ—এই সাজে তাকে দেখে একাংশ নেটিজেন মুগ্ধ হলেও অন্য অংশ শুরু করেন তীব্র সমালোচনা। বিশেষ করে শাড়ির আঁচল সামান্য সরানোয় বক্ষবিভাজিকা স্পষ্ট হওয়াকে কেন্দ্র করে শুরু হয় কটাক্ষ।

জানা গেছে, শারীরিক কিছু সমস্যার কারণে গত কয়েক বছরে ঋতাভরীর ওজন কিছুটা বেড়েছে। তবে তাতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং অনেক অনুরাগী মন্তব্যে লিখেছেন, এই লুকে তাকে আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লাগছে। কেউ কেউ আবার বলেছেন, হালকা শীতের দুপুরে এই ছবি নেটদুনিয়ায় ‘উষ্ণতা’ ছড়িয়েছে।

তবে নেটিজেনদের একাংশ ছবিটিকে ‘অতিরিক্ত সাহসী’ বলে মন্তব্য করেন এবং অভিনেত্রীকে তুলোধুনো করতেও ছাড়েননি। মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই ঋতাভরী ছবির ক্যাপশনে হিন্দিতে লেখেন— “জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এটাই সেই কিছু সময়, যা এখন স্বাধীন।” তার এই বক্তব্যকেও অনেকে আত্মপ্রকাশ ও স্বাধীনতার বার্তা হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ঋতাভরী নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। সাহসী ফটোশ্যুটের জন্য যেমন তিনি প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনার মুখেও পড়েছেন বহুবার। কখনও বিকিনি, কখনও শাড়িতে—নিজেকে লাস্যময়ী ও আত্মবিশ্বাসী রূপে তুলে ধরতেই পছন্দ করেন তিনি।

উল্লেখ্য, ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ঋতাভরী চক্রবর্তী। পরবর্তীতে মডেলিংয়ের পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেন তিনি। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ফাটাফাটি, বহুরূপসহ একাধিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে