শাকিব খানের সিনেমার জনপ্রিয় গানে নাচ পরিবেশন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন ছেলে আব্রাম খান জয়।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সিনেমা বরবাদ-এর আলোচিত গান ‘চাঁদমামা’। এই গানে এবার নাচ পরিবেশন করেছেন শাকিব-অপু দম্পতির ছেলে আব্রাম খান জয়। তার সঙ্গে নাচতে দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাস ও জয়ের নাচের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের প্রশংসায় ভাসছে মা–ছেলের এই মনোমুগ্ধকর পরিবেশনা।
ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা যায় কালো রঙের পোশাকে। তার কালো ওড়নায় ছিল সাদা রঙের প্রিন্ট। অন্যদিকে নীল জিন্স ও অ্যাশ রঙের কোটে দেখা গেছে জয়কে।
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
এর আগে তুরস্কের ঐতিহ্যবাহী জনপ্রিয় ‘জেবেক’ নাচ পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। এবার ছেলের নাচও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।











