Breaking News
দৈনিক জনপথ

১৭ বছর পর ভোটের ঘরে সাহেব আলী

জনপথ ডেস্ক2,029
১৭ বছর পর ভোটের ঘরে সাহেব আলী
প্রবীণ সাবেক সেনা সাহেব আলী ১৭ বছর পর ছেলের কাঁধে ভর দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বরিশালের আগৈলঝড়ার ভোগাই হালদার পাবলিক একাডেমি ভোটকেন্দ্রে মোহাম্মদ সাহেব আলী সরদার ১৭ বছর পর ভোট দিতে আসেন। শরীর ভেঙে পড়া, হাঁটার শক্তি নেই, কিন্তু ছেলের সহায়তায় দোতলা সিঁড়ি পেরিয়ে ভোটকক্ষে পৌঁছান তিনি।

সাহেব আলী সাবেক সেনা সদস্য। পাকিস্তান আমলে সেনাবাহিনীতে যোগ দেন, দেশের স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। ১৯৯৪ সালে জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসর নেন। আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এবার শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসা তার অধিকার ফিরে পাওয়ার প্রতীক।

ভোটকেন্দ্রে পৌঁছানোর পর সাহেব আলীর চোখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। তিনি বলেন, “বাবা অনেক বছর পরে ভোট দিলাম। আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তিই ভোট। এত বছর সেই শক্তি থেকে দূরে ছিলাম।”

ছেলে মোহাম্মদ আলী সরদার জানান, প্রচারণা শুরু হতেই বাবা বলছিলেন, ভোট দেবেনই। শেষ পর্যন্ত বাবার ইচ্ছেটাই বড় হয়ে উঠল। ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, সাহেব আলীর মতো শারীরিক অবস্থায় কেউ আর আসেননি। এটি প্রমাণ করে, এবার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে