Breaking News
দৈনিক জনপথ

রুবিনার ভিডিও ভাইরাল, তৈরি হলো নানা প্রশ্ন

জনপথ ডেস্ক2,658
রুবিনার ভিডিও ভাইরাল, তৈরি হলো নানা প্রশ্ন
রুবিনার ভিডিও ভাইরাল, তৈরি হলো নানা প্রশ্ন

ভারতীয় হিন্দি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও নানা প্রশ্ন।

 ‘ছোটি বহু’খ্যাত এই অভিনেত্রীকে দেখা যায় প্রিন্টেড শাড়ি পরিহিত অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়তে। মুহূর্তটিতে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত বলেই মনে হয়।

ভিডিওটিতে এরপর হাসিমুখে রুবিনা বলেন, “আমি প্রেগন্যান্ট।” ঠিক এই কথাটুকুর পরই ভিডিওটি থেমে যায়। মূলত, এই ভিডিও ক্লিপটি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। ছোট্ট এই ঘোষণাই নেটদুনিয়ায় আলোচনার ঝড় তোলে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের একটি বড় অংশ রুবিনাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে নেটিজেনদের অনেকেই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করছেন। তাদের মতে, এটি হয়তো কোনো বড় ঘোষণার পূর্বাভাস কিংবা কোনো ব্র্যান্ড বা প্রজেক্টের প্রচারণার অংশও হতে পারে। কারণ ভিডিওটিতে বিষয়টি নিয়ে রুবিনা আর কোনো ব্যাখ্যা দেননি।

এ ছাড়া ভিডিও পোস্টে নিজের স্বামী অভিনব শুক্লাকে ট্যাগ না করায় জল্পনা আরও বেড়েছে। এসব কারণেই রুবিনার এই ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুবিনা দিলাইক। যদিও অভিনয়ে আসা নিয়ে শুরুতে তার বাবা-মায়ের আপত্তি ছিল, পরে তারা সম্মতি দেন। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী ছোট ও বড় পর্দায় সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

অভিনয়জীবনে রূপ ও মেধার স্বাক্ষর রেখে তিনি দর্শকমহলে আলাদা অবস্থান তৈরি করেছেন। তার অভিনীত একাধিক টেলিভিশন ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘শক্তি—অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়ালের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

রুবিনার এই ভিডিও আসলেই ব্যক্তিগত কোনো ঘোষণা নাকি অন্য কিছুর ইঙ্গিত—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে