Breaking News
দৈনিক জনপথ

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ

জনপথ ডেস্ক2,613
রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ
রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ

সিলেট সফর দিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার শুরু করছেন তারেক রহমান।

আজ বুধবার রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার কার্যক্রম শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সিলেটের পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা।

ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপন তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি একটি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায়। এ লক্ষ্যে ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে