Breaking News
দৈনিক জনপথ

প্রথমবার অ্যাকশন সিনেমায় অজয়–সঞ্জয় জুটি, বড় চমক নিয়ে আসছেন লাভ রঞ্জন; থাকছেন তামান্নাও

জনপথ ডেস্ক2,843
প্রথমবার অ্যাকশন সিনেমায় অজয়–সঞ্জয় জুটি, বড় চমক নিয়ে আসছেন লাভ রঞ্জন; থাকছেন তামান্নাও
প্রথমবার অ্যাকশন সিনেমায় অজয়–সঞ্জয় জুটি, বড় চমক নিয়ে আসছেন লাভ রঞ্জন; থাকছেন তামান্নাও

বলিউডে অ্যাকশন থ্রিলার ঘরানায় বড় চমক দিতে চলেছেন জনপ্রিয় নির্মাতা লাভ রঞ্জন। তাঁর আসন্ন সিনেমায় প্রথমবারের মতো অ্যাকশন ছবিতে একসঙ্গে দেখা যাবে অজয় দেবগন ও সঞ্জয় দত্তকে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তামান্না ভাটিয়া, যা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

নির্মাতাসূত্রে জানা গেছে, ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘রেঞ্জার’। তবে এটি এখনো টেন্টেটিভ টাইটেল হিসেবেই বিবেচিত হচ্ছে। ছবির মুক্তি এখনও প্রায় ১১ মাস দূরে থাকায় নাম চূড়ান্ত করতে সময় রয়েছে বলে জানিয়েছেন পরিচালক নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লাভ রঞ্জন জানান, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ৪ ডিসেম্বর ছবিটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ছবিটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন থ্রিলার, যেখানে গল্প, চরিত্র ও ভিজ্যুয়াল—সবকিছুর দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি হলো—দীর্ঘ প্রায় ২৫ বছরের অভিনয়জীবনে অজয় দেবগন ও সঞ্জয় দত্ত একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও, এই প্রথম তাঁরা অ্যাকশন ঘরানায় জুটি বাঁধছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লাভ রঞ্জন বলেন, এত বছর ধরে দু’জন তারকা ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করলেও কখনো অ্যাকশন ছবিতে তাঁদের দেখা যায়নি, যা সত্যিই বিস্ময়কর।

এর আগে অজয়–সঞ্জয় জুটিকে ‘মেহবুবা’, ‘হাম কিসিসে কাম নেহি’, ‘অল দ্য বেস্ট’, ‘রাসকেলস’ ও ‘সন অব সর্দার’-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গেছে। তবে সেসব ছবিতে তাঁরা একসঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নেননি। যদিও আলাদাভাবে দু’জনেই ‘এলওসি কার্গিল’, ‘ট্যাঙ্গো চার্লি’ ও ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-র মতো একাধিক অ্যাকশন ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

সব মিলিয়ে, অজয় দেবগন, সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়ার এই নতুন অ্যাকশন থ্রিলার ঘিরে এখন থেকেই বলিপাড়ায় কৌতূহল ও আলোচনা তুঙ্গে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে