রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, তা নিচে তুলে ধরা হলো—
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা ৩০ মিনিটে জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিকাল ৩টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে।
বিকাল ৪টায় তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জুলাই শহীদ পরিবার
সকাল ১১টায় জুলাই চব্বিশের বীর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’-এর উদ্যোগে বিচার দাবি এবং আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের লক্ষ্যে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।











