রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা তুলে ধরা হলো।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা : সাভারে Electoral Management Exercise-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা ৩০ মিনিট : সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
• দুপুর ১২টা : গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
• বিকাল ৪টা : গুলশান-১-এর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।











