রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মির্জা আব্বাসের কর্মসূচি
দুপুর ১টা : ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন।
ইশরাক হোসেনের কর্মসূচি
সকাল ১১টা : ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন গেণ্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে সকাল থেকে সারা দিন নির্বাচনী প্রচারণা চালাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
দুপুর ১২টা : গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার কার্যক্রম ঘোষণা, নির্বাচনী কেন্দ্রসমূহে হ্যাঁ ভোটের পক্ষে এজেন্ট ঘোষণা এবং সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।











