Breaking News
দৈনিক জনপথ

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জনপথ ডেস্ক2,859
থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে দ্রুত থার্ড টার্মিনাল চালু করা যায় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট কোনো সময় এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে এবং কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু প্রযুক্তিগত সমস্যা, নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় এবং অবকাঠামোগত কিছু অংশ নিয়ে সুপারিশ থাকায় চালু করতে বিলম্ব হয়েছে। এসব সমস্যা সমাধান করে দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

3 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

3 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

3 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

3 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

3 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

3 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 মাস আগে