Breaking News
দৈনিক জনপথ

রাজনীতি হবে মানুষের সেবার জন্য : রেজাউল করিম

জনপথ ডেস্ক2,009
রাজনীতি হবে মানুষের সেবার জন্য : রেজাউল করিম
মাদারীপুর-১ আসনের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না—তা হোক আলেম বা ইসলামিক দল—ইসলামীপন্থিরা তাদের ভোট দেবে না। 


তিনি বলেন, “আমরা গুম-খুনের রাজনীতি চাই না, কোনো মায়ের কান্না শুনতে চাই না, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হতে চাই না।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলার উদ্যোগে এক নির্বাচনী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. রেজাউল করিম বলেন, “আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মধ্যে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জিভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি—হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।”

তিনি মাদারীপুর-১ আসনের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে বলেন, “এ দেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন; তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন—
পীর সাহেব চন্ডিবর্দী আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব বি. এম. এমদাদুল হক, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালী, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে