Breaking News
দৈনিক জনপথ

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জনপথ ডেস্ক433
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ঢাকার যানজট সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের মতামত ও সুপারিশ শোনেন।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক বলেন, প্রাথমিক কর্মসূচির মূল লক্ষ্য হবে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় বাসসেবা চালু করা। নারীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস, এমনকি নারীচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন নিয়েও স্থপতিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

পৃথকভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

9 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

1 দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

2 দিন আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 দিন আগে
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত...

3 দিন আগে
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

ইরানে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ন...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অব...

4 দিন আগে
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিম...

4 দিন আগে
টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

টিসিবির পণ্য কালোবাজারে, ব্যবসায়ী আটক

রংপুর নগরীর খেলবাড়ী এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য গোপনে...

5 দিন আগে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ফ্যামিলি কা...

5 দিন আগে