ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে গত নভেম্বর থেকে ব্যাপক আলোচনা চলছিল। তাদের বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও ডেইজি শাহ পলাশকে ভালো ছেলে হিসেবে সমর্থন জানিয়েছেন।
পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠলেও স্মৃতি মান্ধানা বা পলাশ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। বিয়ের আলোচনা থেমে যাওয়ার পর পলাশ আবারও কাজে মনোযোগ দিয়েছেন এবং ডেইজি শাহের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করছেন।
ডেইজি জানিয়েছেন, পলাশ ও তার পরিবারের সঙ্গে তার দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় রয়েছে। তিনি বলেন, “পলাশ খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুব ইতিবাচক। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি এবং তাদের বাড়িতে আমার যাতায়াত আছে।”











