Breaking News
দৈনিক জনপথ

পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে, আমি তাদের বিরুদ্ধে

জনপথ ডেস্ক3,278
পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে, আমি তাদের বিরুদ্ধে
পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে, আমি তাদের বিরুদ্ধে

পাকিস্তান থেকে মন্ত্রী এলেই যারা ‘বড় জ্যাঠা’ ভাবেন, তাদের বিরুদ্ধেই অবস্থান- এমন কঠোর বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, তার রাজনৈতিক আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা থেকে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি সেক্টর ও ব্রিগেড কমান্ডার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন; সেই শহীদ জিয়াই বিএনপি গড়েছেন। আমি মুক্তিযোদ্ধার দলে আছি।

নিজেকে ধর্মবিরোধী বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মুসলমান ঘরে জন্মেছি, পাঁচ বছর বয়সে মসজিদ-মাদ্রাসায় ভর্তি হয়েছি। ধর্মের বিষয়ে আমার বিরুদ্ধে যারা কথা বলে, তারা মিথ্যাবাদী, বেইমান, রাজাকার, স্বাধীনতাবিরোধী।

জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। যারা বলে ৭১-এ যুদ্ধ হয়নি, পাকিস্তান থেকে কেউ এলে বড় জ্যাঠা এসেছে- আমি তাদের বিরুদ্ধে। বাংলাদেশই থাকবে, এটাই আমার লড়াই।

মুক্তিযুদ্ধের মূল্যবোধ অস্বীকারকারীদের বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম, নির্বাসনে যাওয়া এক কোটি মানুষ- এসব ইতিহাস মুছে ফেলা যাবে না।

কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে