Breaking News
দৈনিক জনপথ

ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর

জনপথ ডেস্ক2,108
ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি ও দলিল তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের কাছে রাজধানীতে একটি ফ্ল্যাটের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই হস্তান্তর সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হাদির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশে থেকে তাদের প্রতি সরকারের সহমর্মিতা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

এর আগে গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, শরীফ ওসমান হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

তার মৃত্যুর পর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে এবং সরকারের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের অংশ হিসেবেই আজ ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হলো।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫০০ বছরের প্রাচীন আভিজাত্য, দারাসবাড়ি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫০০ বছরের প্রাচীন আভিজাত্য, দারাসবাড়ি মসজিদ

বাংলাদেশের স্থাপত্যশৈলীর ইতিহাসে সুলতানি আমল এক স্বর্ণযুগ। সেই সময়ের এক অনন্য নিদর্শন হলো চাঁপাইনবাব...

1 মাস আগে
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্য...

1 মাস আগে
হাতকড়া নিয়ে মা-বাবার জানাজায় ২ ভাই, উভয় সংকটে পুলিশ-সাংবাদিক

হাতকড়া নিয়ে মা-বাবার জানাজায় ২ ভাই, উভয় সংকটে পুলিশ-সাংবাদিক

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে ফরিদুল আলম (৪৩)...

1 মাস আগে
টিসিবির পণ্য না পেয়ে ফিরে গেলেন নিম্ন আয়ের মানুষ

টিসিবির পণ্য না পেয়ে ফিরে গেলেন নিম্ন আয়ের মানুষ

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণে টিসিবি পণ্যের জন্য শত শ...

1 মাস আগে
রুমিন ফারহানার সফর ঘিরে আশুগঞ্জে কড়া নিরাপত্তা

রুমিন ফারহানার সফর ঘিরে আশুগঞ্জে কড়া নিরাপত্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শুক্র...

1 মাস আগে
জুলাই সনদ দেখলে মনে হয় একটা শয়তান লোক ছিল

জুলাই সনদ দেখলে মনে হয় একটা শয়তান লোক ছিল

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সম্প্রতি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, জুলাই স...

2 মাস আগে
জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

জাতির সূর্যসন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

2 মাস আগে