Breaking News
দৈনিক জনপথ

জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ

জনপথ ডেস্ক2,851
জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ
আইনশৃঙ্খলা জোরদারে পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিপুলসংখ্যক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। তার ভাষায়, “আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো এখন অবৈধ এবং এসব নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এসব অস্ত্র উদ্ধার করা হবে।”

তিনি আরও জানান, আগের সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তারা আদৌ লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, সেটিও যাচাই করা হবে। যদি কোনো লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে তা বাতিল করা হবে। পাশাপাশি এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

3 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

3 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

3 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

3 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

3 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

3 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 মাস আগে