ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি জানান, অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সময়ের সঙ্গে ভোটার বৃদ্ধির আশা ব্যক্ত করেন তিনি।
জামায়াত আমির বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন। ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, যা প্রতিপক্ষের কার্যক্রম। এছাড়া ঢাকা-১৫ এর মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।











