সালমান ও দিশা ইসলামের বিয়ে ঘিরে আলোচনা-সমালোচনা এখনও সামাজিক মাধ্যমে থামেনি। বিশেষ করে সালমানের অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। অনেকেই জানতে চান—এসব বিষয়ে দিশা কীভাবে স্বাভাবিক থাকেন।
এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন দিশা ইসলাম। তিনি বলেন, ‘ঘনিষ্ঠতা খুবই ব্যক্তিগত বিষয়। অনেকেই প্রশ্ন করে—এতে আমার অস্বস্তি হয় না কেন, বা পর্দায় আমার স্বামীকে অন্য কারো সঙ্গে দেখে আমি কিভাবে স্বাভাবিক থাকি।’
দিশার মতে, ঘনিষ্ঠতার অর্থ সবার কাছে এক নয়। তিনি বলেন, ‘কারো কাছে হাত ধরা বা আলিঙ্গন খুব সাধারণ; আবার কারো কাছে এসব অনেক গভীর অর্থ বহন করে। এটা পুরোপুরি ব্যক্তিভেদে আলাদা দৃষ্টিভঙ্গির বিষয়।’
তিনি আরও বলেন, স্ক্রিনে ঘনিষ্ঠতা মানেই বিশ্বাস ভঙ্গ নয়। ‘ঘনিষ্ঠতার সবচেয়ে গভীর জায়গাটা আসলে বিশ্বাসের। সেই বিশ্বাস তখনই তৈরি হয়, যখন আপনি কারও সঙ্গে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন।’
দিশা জানান, দিনের শেষে সালমান যখন তাকেই খোঁজেন, তখন তিনি নিজের বিশ্বাসের জায়গাটা আবার অনুভব করেন। ‘বিয়ের দিন আমি যে বিশ্বাসটা তার হাতে তুলে দিয়েছিলাম, সেটাই আমাদের সম্পর্কের মূল ভিত্তি।’
সালমান সম্পর্কে তিনি আরও বলেন, ‘রেকর্ডের জন্য বলি—ও আমার কথাগুলো বিশ্বাস করে। সত্যিটা হলো, সে নিজেই হেঁটে এসে আমার জীবনে ঢুকে পড়েছিল।’











