Breaking News
দৈনিক জনপথ

যত চাপই থাকুক, রাজনীতি নিয়ে কথা বলবেন না সিডনি সুইনি

জনপথ ডেস্ক2,966
যত চাপই থাকুক, রাজনীতি নিয়ে কথা বলবেন না সিডনি সুইনি
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

রাজনীতি নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়া থেকে দূরে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। যত চাপই আসুক না কেন, রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো পরিকল্পনা নেই—এ কথা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ‘হোয়াইট লোটাস’ ও ‘দ্য হাউসমেইড’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি জনপ্রিয় সাময়িকী কসমোপলিটন-এর প্রচ্ছদে জায়গা করে নেওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী সিডনি বলেন, “আমি শিল্পের মানুষ। আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি। এটা এমন কোনো ক্ষেত্র নয়, যেখানে নিজেকে কখনো কল্পনাও করিনি।” তিনি আরও জানান, তিনি যে মানুষটি হয়ে উঠেছেন, তার পেছনে রাজনীতির কোনো ভূমিকা নেই।

সিডনি সুইনি বলেন, তাঁর পুরো মনোযোগ অভিনয় ও সৃজনশীল কাজের দিকেই। তাঁর ভাষায়, “আমি অভিনেত্রী হয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি। আমি কোনো ধরনের ঘৃণায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি—মানুষের মধ্যে ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার জায়গা তৈরি হওয়া উচিত।”


তবে রাজনীতি নিয়ে নীরব থাকার সিদ্ধান্তই যে উল্টো তাঁকে সমালোচনার মুখে ফেলছে, সেটাও স্বীকার করেছেন তিনি। অভিনেত্রীর মতে, এই নীরবতাকে কেন্দ্র করেই অনেক সময় মানুষ তাঁকে নিজেদের মতাদর্শের ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চায়, যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে।

ধারণা করা হচ্ছে, গত বছর মার্কিন পোশাক ব্র্যান্ড আমেরিকান ঈগল-এর একটি বিজ্ঞাপন প্রচারণাকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর থেকেই কাজের বাইরে কোনো বিতর্কিত বিষয়ে মুখ খুলতে অনীহা প্রকাশ করছেন সিডনি সুইনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্যের বিশ্বাস বা মতামত জোর করে নিজের ওপর চাপিয়ে দেওয়া অত্যন্ত অস্বস্তিকর। “যখন মানুষ আপনাকে বলে দেয় আপনি কী বিশ্বাস করেন বা কী ভাবেন—বিশেষ করে যখন সেটা আপনার সঙ্গে মেলে না—তখন সেটি ভীষণ অস্বস্তিকর হয়ে ওঠে,” বলেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে পিপল সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে এই পুরো পরিস্থিতিকে ‘অপ্রত্যাশিত’ বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতাই নাকি তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে নিজের সম্পর্ক নতুন করে ভাবতে বাধ্য করেছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে