Breaking News
দৈনিক জনপথ

নির্বাচনের আগে বসন্তের কোকিলের মতো দেখা দেওয়া নেতাদের এবার বয়কট করবে মানুষ : সারজিস

জনপথ ডেস্ক2,301
নির্বাচনের আগে বসন্তের কোকিলের মতো দেখা দেওয়া নেতাদের এবার বয়কট করবে মানুষ : সারজিস
নির্বাচনের আগে বসন্তের কোকিলের মতো দেখা দেওয়া নেতাদের এবার বয়কট করবে মানুষ : সারজিস

নির্বাচনের আগে দেখা দেওয়া কিন্তু পরে গা-ঢাকা দেওয়া নেতাদের মানুষ আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন সারজিস আলম।

পঞ্চগড়-১ আসনে দশ দলের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের এক মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায়, এবার মানুষ তাদের স্পষ্টভাবে বয়কট করবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পঞ্চগড় সুগার মিল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শুক্রবারের জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যাদের নির্বাচনের সময় ছাড়া আর কখনো মানুষের পাশে পাওয়া যায় না, যাদের দ্বারা সাধারণ মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে, যারা জনগণের ভোগান্তির কারণ—তাদের আর মেনে নেবে না মানুষ। যারা চার বছর ১১ মাস গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু ভোটের আগে হঠাৎ হাজির হয়, তাদের বিরুদ্ধে এবার মানুষ রায় দেবে।’

তিনি আরও বলেন, ‘আজ পুরো বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে। কৃষক, শ্রমিক, মজুরসহ সব শ্রেণির মানুষের বিবেকের ভেতরে পরিবর্তনের বার্তা পৌঁছে গেছে। এবার মানুষ আর দল বা পরিবার দেখে ভোট দেবে না। মানুষ যাচাই করবে—কে সব সময় পাশে ছিল, কে অন্তত ক্ষতি করেনি, কে মানুষকে ভয় দেখায়নি।’

ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করে সারজিস বলেন, ‘যারা ভোট না দিলে হুমকি দেয়, নির্বাচনের পর দেখে নেওয়ার কথা বলে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং মামলা থেকে নাম কাটানোর নামে টাকা নেয়—তাদেরও মানুষ এবার বয়কট করবে। যারা বারবার কথা দিয়ে কথা রাখেনি, প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও জনগণ অবস্থান নেবে।’

আগামীকাল শুক্রবার সকালে ঐতিহাসিক চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ১০ দলীয় নির্বাচনী জোট ও ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের উত্তরবঙ্গের প্রথম জনসভা এই মাঠ থেকেই শুরু হচ্ছে। আমরা আশা করছি, পঞ্চগড় জেলার লাখ লাখ মানুষের সমাগম হবে।’

সারজিস আলম আরও বলেন, ‘এই জনসভার মধ্য দিয়ে যে বিজয়ের ঢেউ শুরু হবে, তা ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি বিজয় পর্যন্ত পৌঁছাবে। পঞ্চগড় থেকে শুরু হয়ে কক্সবাজার পর্যন্ত এই গণজোয়ার ছড়িয়ে পড়বে এবং ১০ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে সরকার গঠন করবে।’

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে