Breaking News
দৈনিক জনপথ

নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জনপথ ডেস্ক2,803
নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী যাচ্ছেন। রাজশাহীতে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরী এবং বিভাগের চারটি জেলা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিজানুর রহমান মিনু। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশ শুরু হবে এবং সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

মিজানুর রহমান মিনু বলেন, সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রাজশাহী অঞ্চলের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে তারা আশাবাদী। তিনি দাবি করেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি আসনের সবকটিতেই বিএনপি বিজয়ী হবে।

তিনি আরও বলেন, প্রায় ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে কর্মী সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ কারণে ভোর থেকেই রাজশাহী মহানগরীতে নেতাকর্মীদের ঢল নামবে এবং সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে। অতীতের প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপি বড় সমাবেশ করেছে—সে অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে দল ও জনগণকে ঐক্যবদ্ধ করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই সমাবেশ আগামী দিনে একটি স্মরণীয় রাজনৈতিক ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে।

এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগরের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে