Breaking News
দৈনিক জনপথ

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

জনপথ ডেস্ক••3,214
নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের
নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশের মানুষ বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার অর্জন করেছে এবং এই অধিকার প্রয়োগে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট অডিটোরিয়ামে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে তিনি কাঁটাবন, এলিফ্যান্ট রোড ও পিজি হাসপাতাল এলাকার আশপাশে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। পরে রাতে নয়াপল্টনের গাজী ভবনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আশপাশের এলাকায় প্রচারণা চালান।

মির্জা আব্বাস বলেন, ‘ডাক্তার, নার্স, রাজনীতিবিদ কিংবা কুলি-মজুর—ভোট দেওয়ার অধিকার ও দায়িত্ব সবার রয়েছে। সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি ২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সে সময় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যার মধ্যেই ফলাফল জানা যেত। কিন্তু এবার ফল পেতে দুই-তিন দিন সময় লাগতে পারে—এমন কথা বলা হচ্ছে, যা সম্ভাব্য কারচুপির ইঙ্গিত দেয়। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

সরকারের ভেতরে এখনো কিছু ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, তারা নির্বাচন না হোক বা হলেও যেন বিএনপি জয়ী না হতে পারে—এমন চেষ্টা করছে।

বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, তারা নিজেদের দেশপ্রেমিক দাবি করলেও বাস্তবে দেশে এসে জনগণের মুখোমুখি হতে চায় না। বরং বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নির্বাচনী প্রচারের প্রসঙ্গে তিনি বলেন, ভোট চাইতে হলে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যের বিরুদ্ধে গীবত ও অপবাদ দিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি অন্তত পাঁচবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং কখনো অন্য প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটাননি। উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা, চাকরির সুযোগ সৃষ্টি, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ভোটাধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়াই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মানুষ তাকে ভোট দিক বা না দিক—ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত হলেই তিনি শান্তি পান বলে মন্তব্য করেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→