বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Shraddha Kapoor মুম্বাইয়ের অভিজাত এলাকা Juhu-তে একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন। মাসিক ভাড়া ৬ লাখ টাকা, অর্থাৎ বছরে ৭২ লাখ টাকা গুনতে হবে তাকে। নিজের একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও নতুন ঠিকানায় থাকার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
জানা গেছে, প্রায় ৩,৯২৯ বর্গফুট আয়তনের এই বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। জুহু এলাকাটি সমুদ্রঘেঁষা, নিরাপত্তাবেষ্টিত এবং তারকাদের বসবাসের জন্য বিশেষভাবে পরিচিত। এই এলাকায় বসবাস করেন Amitabh Bachchan, Akshay Kumar, Ajay Devgn ও Hrithik Roshan-এর মতো তারকারা।
বলিউড তারকাদের মধ্যে ভাড়া বাড়িতে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা Imran Khan মাসে ৯ লাখ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়ে আলোচনায় আসেন। একইভাবে Ranveer Singh ও Deepika Padukone-ও মাসে প্রায় ৭ লাখ টাকা ভাড়ায় বাড়ি নেওয়ার কারণে খবরের শিরোনাম হয়েছিলেন।
চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে শ্রদ্ধা কাপুর বরাবরই বেছে কাজ করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার চলচ্চিত্র Stree 2 বক্স অফিসে বড় সাফল্য পায়। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।
বিশ্লেষকদের মতে, বিলাসবহুল এলাকায় ভাড়া বাড়ি নেওয়ার পেছনে ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা ও সুবিধাজনক অবস্থান বড় কারণ হয়ে থাকে। ফলে বলিউডে ভাড়া বাড়িতে থাকার এই প্রবণতা ধীরে ধীরে নতুন ট্রেন্ডে পরিণত হচ্ছে।











