Breaking News
দৈনিক জনপথ

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

জনপথ ডেস্ক2,007
ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
যান চলাচল নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ঘোষিত ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে।

তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে। নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত, মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এসব বিধিনিষেধের ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

1 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

1 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

1 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

1 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

1 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

1 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

1 মাস আগে