Breaking News
দৈনিক জনপথ

ঢাকা-২০ আসনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ

জনপথ ডেস্ক2,211
ঢাকা-২০ আসনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় অর্ধেক ভোট পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এ আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নিরাপত্তার মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। সকাল দিকে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে গেছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নাবিলা তাসনিদ অভিযোগ করেন, দক্ষিণ চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক সমর্থক বারবার কেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন বলেন, ‘২০১৪ ও ২০২০ সালে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজের ভোট দিতে পারিনি। এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব নিশ্চিত করেছেন, বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।

ঢাকা-২০ আসনে বিএনপির মনোনীত তমিজ উদ্দিন, জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত নাবিলা তাসনিদ, জাতীয় পার্টির আহছান খান, জাসদের আরজু মিয়া, এবি পার্টির লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মদ এবং খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে