এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।
শুক্রবার বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।
সারজিস আরও বলেন, বিএনপি কি এখনো পুরোনো প্রতিহিংসার রাজনীতি চালাতে চায় তা স্পষ্ট করতে হবে। এনসিপি রাজনীতি করতে এসেছে এবং পুরনো নোংরা রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাইছে। তিনি দুষ্কর্মে লিপ্তদের সংশোধনের আহ্বান জানান এবং বলেন, ‘অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।











