জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী নতুন প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে লিখেছেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।’ এই কর্মসূচির মাধ্যমে তিনি ঢাকার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের কথা শুনবেন, সমাজ গুছিয়ে নেবেন এবং দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করবেন।
পাটোয়ারী আরও উল্লেখ করেছেন, ‘জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’ পোস্টে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এবং অনুসরণে ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ আহ্বান জানানো হয়েছে।











