Breaking News
দৈনিক জনপথ

নারীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ, জামায়াত নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ

জনপথ ডেস্ক2,638
নারীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ, জামায়াত নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ
নারীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ, জামায়াত নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীরা ওই মন্তব্যের নিন্দা জানান।

অভিযোগ অনুযায়ী, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল।’ এ মন্তব্যকে নারী শিক্ষার্থীদের প্রতি চরম অবমাননাকর বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে নারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশ করে এমন বক্তব্য দেশের সব নারীর মর্যাদাকে আঘাত করেছে। একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, নারীদের নিয়ে প্রকাশ্য অশালীন মন্তব্য করা হলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে পর্যাপ্ত প্রতিবাদ ও ব্যবস্থা দেখা যাচ্ছে না।

এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, ডাকসুর বর্তমান নেতারা এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে দৃশ্যমান কোনো ভূমিকা রাখেননি। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষার বদলে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি মনোযোগী।

এর আগে একই দাবিতে বিক্ষোভকারীরা বরগুনা জেলা জামায়াতে ইসলামীর ওই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. শামীম আহসানের বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন’ আখ্যা দেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে