সরকার দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন নিয়োগ পাওয়া ছয় প্রশাসক যোগদান করার সময় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সিটি করপোরেশনে কার্যকরভাবে কাজ করতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, “এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। ঢাকার আগে দুটো সিটিতে নির্বাচনের সম্ভাবনা আছে।” তিনি আশ্বাস দিয়েছেন, মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে প্রশাসকরা কাজ করবেন।
নতুন প্রশাসকরা জানিয়েছেন, জনগণের সেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। ৬০ দিনের কর্মসূচি অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে।











