ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামী অল্প সময়েই আলোচনার কেন্দ্রে এসেছেন। তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক হিসেবে দাবি করেছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে মোনামী জানান, তিনি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন।
তিনি বলেন, “আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে— আর এতে আমি স্বচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সাথেই এই নামগুলো নিজের করে নিই।”
মোনামী আরও জানান, যদিও তিনি নিজেকে মধ্যপন্থী মনে করেন, সামাজিক মাধ্যমে অনেকেই তাকে ডানপন্থী হিসেবে দেখেন। তিনি বলেন, “যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।”
তিনি স্পষ্ট করেছেন, যারা তার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তি বোধ করবেন, তারা দয়া করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। তিনি ইসলামবিদ্বেষী নন এবং নারীদের বিরোধী নন। বরং তিনি উদারপন্থী, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন।
সবশেষে মোনামী বলেন, “আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।











