Breaking News
দৈনিক জনপথ

ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নিলেন মান্নান

জনপথ ডেস্ক3,195
ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নিলেন মান্নান
ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় বাজিতে জিতে মহিষ পেলেন আব্দুর মান্নান।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে ঘিরে ব্যতিক্রমী এক আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় বাজিতে হারা পক্ষ একটি মহিষ তুলে দিয়েছেন বিজয়ী পক্ষের হাতে।

জানা যায়, কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমীর হোসেন (৪৫) নির্বাচনের আগে বাজি ধরেন। শর্ত ছিল—জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া জয়ী হলে আব্দুর মান্নান পাঁচটি মহিষ দেবেন আমীর হোসেনকে।

অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হলে আমীর হোসেন একটি মহিষ দেবেন আব্দুর মান্নানকে, যা দিয়ে এলাকাবাসীকে আপ্যায়ন করা হবে।

গতকাল শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর স্থানীয়দের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, নাচ-গান করে মহিষটি উত্তর নাকশী এলাকায় নিয়ে আসেন আব্দুর মান্নান।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ধরনের ব্যতিক্রমী আনন্দ উদযাপন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত।

বিজয়ী আব্দুর মান্নান বলেন, ‘ধানের শীষ জেতায় আমরা খুব খুশি। নির্বাচন এলে গ্রামগঞ্জের মানুষ আনন্দ-উল্লাসে মেতে উঠি। বাজিতে জিতেছি, এখন মহিষ জবাই করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াব।’

অন্যদিকে, বাজিতে হেরে মহিষ দেওয়া আমীর হোসেন বলেন, ‘আমরা আনন্দের জন্যই বাজি ধরেছিলাম। হেরেছি, তবু খুশি মনেই মহিষ দিয়েছি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে