নাটোর-২ সদর আসনে দাঁড়িপল্লার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা মোড় গোল চত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে এই শোভাযাত্রা শুরু হয়।
এ সময় বক্তব্য দেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি।
বক্তারা বলেন, “নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নারীসমাজ আজ অনেক সচেতন। আজকের বিশাল নারী শোভাযাত্রা তার প্রমাণ।”
তারা আরও বলেন, “ইসলামের ইতিহাসে নারীসমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে।” বক্তারা মা-বোনদের সব ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপল্লাকে বিজয়ী করে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।











