Breaking News
দৈনিক জনপথ

কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা ও আলোচনাসভা

জনপথ ডেস্ক2,546
কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা ও আলোচনাসভা
কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা ও আলোচনাসভা অনুষ্ঠিত, যেখানে তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ভাষা ও সাহিত্য একটি জাতির মনন ও সংস্কৃতির পরিচয় বহন করে। রুচিশীল ভাষা, শালীন আচরণ ও মানবিক চিন্তার বিকাশের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে ওঠে—এমন লক্ষ্য সামনে রেখে কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা ও আলোচনাসভা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কলারোয়া শাখার সভাপতি ফারুক হোসেন রাজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাঁন নাজমুচ সাহাদাত।

সভাপতির বক্তব্যে ফারুক হোসেন রাজ বলেন, “সাহিত্য মানুষের মনকে শুদ্ধ করে এবং ভাষাকে করে সংযত ও রুচিশীল। সমাজে সহনশীলতা কমে গেলে সাহিত্য মানুষের ভেতরের মানবিক সত্তাকে জাগ্রত করে।” তিনি আরও বলেন, “শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের সমন্বিত চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব—এ বিশ্বাস থেকেই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপদেষ্টা ও প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, শিক্ষা যদি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে না। সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার সঙ্গে যুক্ত হলে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহিত্য আড্ডা তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা বলেন, সাহিত্য আড্ডা নারী, শিশু ও তরুণদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক চর্চার ক্ষেত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ও রাসেল ফার্মেসীর স্বত্বাধিকারী কাজী শামসুর রহমান, সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, নারী বিষয়ক সম্পাদক মাধবী রাণী ঘোষ, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সহ-সম্পাদক তজিবুর রহমান, সহ সমাজকল্যাণ সম্পাদক আসাদুল রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান এবং কার্যকরী সদস্য কবিরুল ইসলাম।

এছাড়া শুভসংঘের সদস্য ও বন্ধুরা—ইনামুল ইসলাম, বিপ্লব হোসেন, নাহিদ হাসান ইমন, ফিরোজ আহমেদ, হুসাইন রহমাতুল্লাহ, আমিরুল ইসলাম, ইমরান হোসেন ও মোছা. জান্নাতুল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য আড্ডা মানুষের ভাষা ও আচরণকে শালীন করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

4 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

4 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

4 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

4 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

4 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

4 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

4 মাস আগে