Breaking News
দৈনিক জনপথ

‘আমরা একটু দেশটাকে সুন্দর করে গড়ে তুলি’

জনপথ ডেস্ক2,917
‘আমরা একটু দেশটাকে সুন্দর করে গড়ে তুলি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণ ভোটাররা অংশ নিচ্ছেন, দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করছেন।

নতুন দিনের প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রদান করছেন তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা, যারাই নির্বাচিত হোক না কেন, দেশ এগিয়ে যাবে সাফল্যের পথে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঢাকা-৬ আসনের ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। এই কেন্দ্রেই বিএনপির হেভিয়েট প্রার্থী ইশরাক হোসেন ভোট দেন বেলা ১২টা ১৫ মিনিটে।

ভোট দিয়েছেন তরুণ ভোটার নাজিফা সায়ারা কামাদি তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্কতার সাথে মানুষকে নিরাপদে ভোট দিতে সাহায্য করেছে। সকলেই নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

তিনি তরুণ প্রজন্মের ভোটের প্রভাব নিয়ে বলেন, ‘এবার ৫ কোটি তরুণ ভোটার রয়েছেন। যারা এতদিন ব্যক্তি স্বাধীনতার ভিত্তিতে কোনো দল বাছাই করতে পারেননি। আশা করি, তরুণদের মতামতের মাধ্যমে দেশ নতুন করে গড়ে উঠবে।’

নারী ভোটারদের ভূমিকা উল্লেখ করে নাজিফা বলেন, ‘নারীদের অবদান প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তারা ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে বড় প্রভাব ফেলতে পারেন।’

নির্বাচিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে। দেশ অনেক পিছিয়ে গেছে এবং ব্যক্তিস্বাধীনতাও অনেক কমে গেছে। সাধারণ মানুষকে সুযোগ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে